লক্ষ্মীপুরের রায়পুরের বামনী এলাকায় পপি সাহা (৭) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে রুনা আক্তার আঁখি নামের এক নারীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানারও আদেশ দেয়া হয়। গতকাল দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

নিহত পপি সাহা উপজেলার সাগরদী গ্রামের প্রবাসী নির্মল চন্দ্র সাহার মেয়ে। কারাদণ্ডপ্রাপ্ত রুনা একই উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়, ২০২১ সালের ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় শিশু পপি সাহা প্রাইভেট পড়ে এসে বাড়ির পাশে খেলা করছিল। দুপুরে পাশের বাড়ির কাশেম হাওলাদারের ভাড়াটিয়া রুনা আক্তার আঁখির ঘরের ভেতর শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।