ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিষপানে লাকী বেগম (৩৫) নামে এক নারী ইউপি সদস্য আত্মহত্যা করেছেন বলে বলে জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ফরদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও ঋণগ্রস্ত থাকার কারণে তিনি আত্মহত্যা করেছে।
বাঞ্ছারামপুর থানার ওসি মো. রাজু আহম্মেদ বলেন, লাকী ফরদাবাদ ইউনিয়নের ৪, ৫, ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন। সন্ধ্যায় কেরির বড়ি খাওয়ার পর সে বমি করলে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।










