ঝালকাঠির নলছিটিতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সরমহল এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মো. মুয়িন (৭) বাবা-মায়ের সঙ্গে মামাবাড়ি বেড়াতে এসেছিল।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রুবেল জানান, সরমহলের বাসিন্দা কবির মল্লিকের বাসায় তার বোন ও ভাগ্নে গতকাল বেড়াতে আসেন। দুপুরে শিশু মুয়িনকে কোথাও না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখেন। পরিবারের লোকজন তাকে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শিশুর বাবা মাইনুল ইসলাম রাজাপুরে উপজেলার উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি রাজাপুর সদরের বাসিন্দা।










