সাতক্ষীরার শ্যামনগর, কয়রা ও মোংলায় অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, দুটি মাথা, দুটি চামড়া ও আটটি পা জব্দ করেছে কোস্টগার্ড। রোববার রাতে এ অভিযান চালানো হয়। এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। তিনি উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।