ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মহিন উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় দুটি সার-বীজ বিপণন প্রতিষ্ঠান, তিনটি ফাস্টফুড দোকান এবং পাঁচ মোটরসাইকেল চালককে ৮২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।