বরিশাল বিসিক শিল্পনগরীর খান সন্স টেক্সটাইল মিলের একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন কারখানাটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় কর্মরত দেড় শতাধিক শ্রমিক আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।