পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রাম থেকে গতকাল সকালে আবু সালেহ (৫০) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু সালেহ ওই গ্রামের মৃত বারেক সুফির ছেলে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক। মঠবাড়িয়া থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু সালেহর তিনটি বিয়ে রয়েছে। এ নিয়ে তৃতীয় স্ত্রী কুহিলা বেগমের সঙ্গে প্রায়ই কলহ লেগে থাকত। গতকাল সকালে রান্নাঘরের মেঝেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে
পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।










