পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেছেন, ‘পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর অগ্রযাত্রাকে সীমিত করে রাখে। পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীরা প্রায়ই নিপীড়নের শিকার হন। অধিকাংশ নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন। কিন্তু সমাজে নারীদের অবস্থান সম্পর্কে তাদের যথাযথ অনুধাবন দেখা যায় না। বরং অনেকাংশকে আত্মমুখিতায় জর্জরিত চিন্তার প্রতিফলন দেখতে পাই।’ গতকাল রাঙ্গামাটি শহরের আশিকা কনভেনশন হলে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির ১৩তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।