ফেনীতে ট্রেনে কাটা পড়ে একরাম উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। একরাম উদ্দিন নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজচড়া গ্রামের মনসুর আহাম্মদের ছেলে। তিনি ফেনী শহরতলীর জামেয়া রশিদিয়া মাদ্রাসায় বাবুর্চির কাজ করতেন।