বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য পদে গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। দুপুরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন উপাচার্যকে বরণ শেষ হয়। সংবাদ সম্মেলনে ডা. দীন মো. নূরুল হক বলেন, ‘আজ আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। কল্পনাও করতে পারিনি যে আপনারা এভাবে আমাকে গ্রহণ করবেন। প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রত্যেক অধ্যাপকের চেহারা আমি দেখেছি। মেডিকেল অফিসার থেকে আরম্ভ করে, ক্লাস নিয়ে, ক্লাস ফেলে এখানে এসেছেন। আমাকে সাদরে গ্রহণ করেছেন বলে আপনাদের প্রতি কৃতজ্ঞ।’ দীন মো. নূরুল হক প্রথমে বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে দোয়া ও মোনাজাতের পর দপ্তরে গেলে সদ্য বিদায়ী উপাচার্য শারফুদ্দিন আহমেদ তাকে চেয়ারে বসিয়ে দেন।
বিএসএমএমইউর নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য পদে গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। দুপুরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন উপাচার্যকে









