নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝিনাইদহে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।