প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে রাঙ্গামাটিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি জেলা কার্যালয়ের আয়োজনে শহরের কাঁঠালতলীস্থ পল্লী-দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) হলরুমে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মণ বলেন, ‘প্রকৃতিকে ধ্বংস করলে প্রকৃতি আমাদের প্রাকৃতিক উপায়ে ধ্বংস করে। আগের চেয়ে দেশে বজ্রপাত ও তাপমাত্রা বেড়েছে। আমরা প্রকৃতির ক্ষতি করায় প্রকৃতিও বিরূপ আচরণ করছে।’
জীববৈচিত্র্য সংরক্ষণে সভা
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে রাঙ্গামাটিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে রাঙ্গামাটিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।










