খুলনা প্রেস ক্লাবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল খালেক হিরুর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের হলরুমে এ শোক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক গোলাম সরোয়ার প্রমুখ।