ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের একতা টায়ার হাউজ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা চার-পাঁচটি ক্যাশ বাক্সের তালা ভেঙে টাকা ও স্বর্ণের গহনাসহ ৩০ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি প্রতিষ্ঠানের মালিক এএসএম বিল্লাহ রিন্টুর। বুধবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটলেও গতকাল সকালে তিনি জানতে পারেন। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।