শেরপুরের শ্রীবরদীতে ‘মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসন’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিজুড়ি রেঞ্জের আয়োজনে গতকাল বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার। কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।