১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জয়পুরহাটে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জয়পুরহাট সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে কর্মশালায় জানানো হয়।