কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ নেতাকে নির্যাতনের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দলের নেতাকর্মীরা। গতকাল বেলা ১১টায় উপজেলা বাসস্ট্যান্ডে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোপগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনকে রাস্তা থেকে তুলে বাড়িতে আটকে রেখে নির্যাতনের অভিযোগ করেন তার স্বজনরা।