দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশনে গতকাল সকালে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে চিরিরবন্দর স্টেশনের প্লাটফর্মসংলগ্ন লাইনে কাটা পড়ে মারা যান আঞ্জুমান আরা (৬০) নামে একজন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এর ঘণ্টাখানেক পর কাছাকাছি একটি স্থানে ট্রেনে কাটা পড়েন জিয়াবুর রহমান (৪৩) নামের একজন। রেলওয়ে পুলিশ জানায়, পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।