অবৈধ অস্ত্র উদ্ধারে ৯ অক্টোবর পর্যন্ত যৌথ বাহিনীর চলমান অভিযানে সারাদেশে ২৯৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে ১৪৮ জন। বুধবার (৯ অক্টোবর) পুলিশ সদর দফতর এ তথ্য জানায়।

পুলিশ সদর দফতর জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৭টি রিভালবার, ৭৩টি পিস্তল, ২১টি রাইফেল, ৩৬টি শটগান, ৭টি পাইপগান, ৪০টি শুটারগান, ২৮টি এলজি, ৪১টি বন্দুক, ১টি একে৪৭, ৫টি এসএমজি, ৪টি গ্যাসগান, ১০টি এয়ারগান, ১০টি এসবিবিএল, ২টি টিয়ার গ্যাস লঞ্চার এবং ২টি থ্রি-কোয়াটার।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু হয়েছে।