ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনিতে লিটন (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মো. সামছুজ্জামান।