জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ম্যুরালে নয়, প্রত্যেক শিক্ষার্থীর হূদয়ে থাকতে হবে। আমরা এভাবেই শিক্ষা ব্যবস্থা তৈরি করেছি। আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে যদি শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালু করতে হয় আমরা তা করব।
গতকাল নেত্রকোনার মোহনগঞ্জে হাওরাঞ্চলের শিক্ষার বাতিঘর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করার সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। পরে ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা।










