প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বাসস।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িতে পতাকা উড়তে দেখা যায়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬-এর অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতে যান প্রধানমন্ত্রী।

বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।