দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভেতর সেরাজুল ইসলাম নবাব (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে। কর্তৃপক্ষ বলছে, খনির অভ্যন্তরে প্রচণ্ড তাপমাত্রার কারণে হিট স্ট্রোকে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওই শ্রমিক কয়লা খনিসংলগ্ন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঘুঘুমারী গ্রামের আইনুল হকের ছেলে। তিনি বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা সিএমসি এক্সএমসির অধীনে খনির অভ্যন্তরে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা জানান, গত ৩ জুন সেরাজুল ইসলাম খনির কাজে যোগ দেন। কাজে যোগদানের আগে ১১ দিন তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। ১৪ জুন তিনি খনিতে কাজ শুরু করেন। বুধবার রাত ১১টা থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত শিফটে শ্রমিক সেরাজুল ইসলাম কাজ করছিলেন। ডিউটি শেষে খনির অভ্যন্তরে শ্রমিকদের টিনশেড বাসস্থানে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ শ্রমিক সেরাজুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।