বগুড়ার নন্দীগ্রামে সরকার নির্ধারিত দামে বোরো ধান ও সেদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু। চলতি মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ২৭২ টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ২৬ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে অভ্যন্তরীণ এ কার্যক্রম।