বান্দরবানের রুমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাইঅন পাড়ায় এ ঘটনা ঘটে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গুলিতে এক ব্যক্তি আহত হওয়ার প্রতিবাদে আয়োজন করা বিক্ষোভ মিছিল থেকে এ হামলা হয় বলে দাবি ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বমের।