বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান স্মরণে শোকসভা করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। গতকাল দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন প্রমুখ।