চলো যাই উৎসবে, ফিরে যাই শৈশবে—এ স্লোগান সামনে রেখে রাজবাড়ীর ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে।

গতকাল সকালে  দুই দিনব্যপী সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরে বাংলা বালিকা উচ্চবিদ্যালয় থেকে বের করা হয় শোভাযাত্রা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে প্রধান অতিথি হিসেবে সুবর্ণজয়ন্তীর কর্মসূচি উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

পরে আলোচনা সভায় শেরে বাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের আজীবন সদস্য রহিম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক আছাদুজ্জামান, পৌরমেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পৌর কাউন্সিলর পলাশ মিয়া, শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ ।