বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মুন্সিগঞ্জে পুড়ে গেছে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের কাঁচাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রায় কাঁচাবাজারে দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটি হার্ডওয়্যারের দোকানের ওপরের দিকে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে। প্রথমে বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে।