খাগড়াছড়ি সদর উপজেলায় পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বেলা ৩টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এ কর্মসূচি আয়োজন করে। রাঙ্গামাটির কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ি সদর উপজেলায় পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলায় পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।










