চাঁদপুরে ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘চলেন হাঁটি’ আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে এ আয়োজনের উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার সহযোগিতায় ছিল ‘ক্লিন চাঁদপুর’ নামে একটি সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আকাশ, ‘চলেন হাঁটি’র প্রতিষ্ঠাতা সাংবাদিক আলম পলাশসহ অন্যরা।
ম্যারাথন প্রতিযোগিতা
চাঁদপুরে ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘চলেন হাঁটি’ আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরে ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘চলেন হাঁটি’ আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।










