চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অষ্টমী স্নান মেলা। এ উপলক্ষে দুদিন ধরে ব্রহ্মপুত্র নদের বালির ওপর তৈরি করা হয়েছে বিভিন্ন দোকান, স্টল, বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা ও টয়লেট। প্রতি বছর শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী স্নান অনুষ্ঠিত হয়। এবার মেলায় মৃৎ শিল্প প্রাধান্য পেয়েছে। ভোর ৪টা থেকে স্নান শুরু হবে। তবে মূল স্নান হবে ভোর ৪টা থেকে বিকাল ৪টা ৫৬ মিনিট পর্যন্ত।