ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতরা হলো ঈশ্বরগঞ্জের মরিচারচর বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী ও উজানচর নওপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে ফয়সাল হোসেন। তারা সিরাজুল উচাখিলা স্কুলের সপ্তম ও দশম শ্রেণীর ছাত্র ছিল। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।