দিনাজপুরের বিরামপুরে তিনটি প্রতিষ্ঠানে সাড়ে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পণ্য উৎপাদন, পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং ওষধ খুলে বিক্রি করাসহ মেমো প্রদান না করায় এ জরিমানা করা হয়। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত বিরামপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।