মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর ঘাট ও আড়িয়ল বিল এলাকায় মাটি কাটা এবং বালি ভরাট বন্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল ভোর ৬টা থেকে শুরু হওয়া অভিযান চলে বেলা ২টা পর্যন্ত। অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল। বিলের ওপরের স্তরের (টপ সয়েল) কাটাসহ বালি ভরাটের অভিযোগে আটজনের জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন সহকারী কমিশনার।
মাটি কাটা বন্ধে আড়িয়ল বিলে অভিযান
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর ঘাট ও আড়িয়ল বিল এলাকায় মাটি কাটা এবং বালি ভরাট বন্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নের আলমপুর ঘাট ও আড়িয়ল বিল এলাকায় মাটি কাটা এবং বালি ভরাট বন্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।










