বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ জেলা শাখার উদ্যোগে  গতকাল নেত্রকোনা প্রেস ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মমতাজ হুসেন চৌধুরী। নেত্রকোনা জেলা সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, সদস্য মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, জেলা সিপিবি সভাপতি নলিনী কান্ত সরকার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সম্পাদক রইছ হাবিব খান মুক্তি প্রমুখ।