নরসিংদীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল বিকালে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া প্রমুখ। নরসিংদী জেলখানার মোড়, রেলওয়ে স্টেশনসংলগ্ন পৌর পার্ক ও পৌরসভা মোড়ে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।