বিভিন্ন অনিয়মে চাঁদপুরে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির অভিযোগে চিটাগং বেকারিকে ২০ হাজার, একই অপরাধে স্বাদ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে আদর্শ ফার্মেসিকে ৩০ হাজার, মেসার্স শাহা মেডিকেল হলকে ২০ হাজার এবং বেঙ্গল মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা
বিভিন্ন অনিয়মে চাঁদপুরে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিভিন্ন অনিয়মে চাঁদপুরে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।










