চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এ বৈঠক চলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার রোধ, বাংলাদেশী নাগরিকদের পুশ-ইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পতাকা বৈঠক
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।










