চট্টগ্রামে মডার্না সিনোফার্মের আরও এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা পৌঁছালো। শনিবার সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে টিকা বহনকারী বিশেষ গাড়িটি পৌঁছায়। পরে ভ্যাকসিনগুলো চট্টগ্রামের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, শনিবারে এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ ভ্যাকসিন চট্টগ্রামে এসেছে। এর মধ্যে সিনোফার্মের এক লাখ ২৩ হাজার ২০০ ডোজ এবং মডার্নার ৩০ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন রয়েছে। 

উল্লেখ্য, ১৪ আগস্ট চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ এসেছিল। এছাড়াও চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ আসে। এর মধ্যে ৩১ জানুয়ারি প্রথম দফায় এসেছিল ৪ লাখ ৫৬ হাজার ডোজ। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল ৩ লাখ ৬ হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে ১ লাখ ৮ হাজার ডোজ ভ্যাকসিন। এছাড়া গত ১১ জুলাই ও ৬ আগস্ট দুই দফায় মডার্নার ১ লাখ ৪৩ হাজার ৪০০ ডোজ এবং তিন ধাপে সিনোফার্মের ৩ লাখ ৩২ হাজার ৮০০ ডোজ ভ্যাকসিন চট্টগ্রামের জন্য আসে।