বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে ঝিনাইদহের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানির পরও চাকরি করছেন গুলশান আরা খাতুন নামের ওই শিক্ষক। তিনি ১২ বছর ধরে হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাহাটিয়া ইউনিয়নের ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে বেতন-ভাতাও পচ্ছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গুলশান আরা ২০১১ সালে ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০১২ সালের ১ নভেম্বর তিনি এমপিওভুক্ত হন। 

হরিণাকুণ্ডু উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারী বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। পুনরায় নিয়োগ না হলে যদি তিনি চাকরিতে বহাল থাকেন, তাহলে ব্যবস্থা নেয়া হবে। জাল এনটিআরসিএর সনদ দিয়ে চাকরি করার সুযোগ নেই।’