চাঁদপুরের মতলব উত্তরে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপা পাতালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। মতলব উত্তর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। মতলব উত্তর ফায়ার স্টেশনের সাব-স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার পথে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। তবে গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। গ্যাস লিকেজ থেকেই আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।