টাঙ্গাইলের মধুপুর বনের সরকারি বাগান থেকে চুরি যাওয়া অপরিশোধিত ৩৫০ কেজি রাবারসহ আব্দুর রাজ্জাক (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকালে মধুপুর উপজেলার পীরগাছা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব -১২’র তিন নম্বর ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার রাজ্জাক পীরগাছা এলাকার বাসিন্দা আমির আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সরকারি রাবার বাগান থেকে কাঁচা রাবার চুরি করে বিক্রি করছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের পর রাজ্জাককে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।