গোপালগঞ্জে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা যুব রেড ক্রিসেন্ট এ কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম তারেক সুলতান কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় ইউনিট লেবেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস ও যুব রেড ক্রিসেন্ট প্রধান যোবায়ের খান উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রতি বছরই যুব রেড ক্রিসেন্ট সদস্যরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করে আসছে।