নেত্রকোনার কেন্দুয়ায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কুতুবপুর নিজ গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে কুরআন খতম, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক শোভাযাত্রা আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন। ২০১২ সালের ১৯ জুলাই হুমায়ূন আহমেদ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালন
নেত্রকোনার কেন্দুয়ায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
নেত্রকোনার কেন্দুয়ায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।










