ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘বাংলা ছোটগল্পে কৃষক বিদ্রোহ ও কৃষক আন্দোলন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমেদুল বারী।

প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের দমদম মতিঝিল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মৈত্রয়ী সরকার।