ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফেনী সদর উপজেলা কৃষি অফিস আয়োজিত বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।