কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় গ্রামের একটি পতিত জমি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ১১টা দিকে এলাকাবাসী ধানক্ষেতের মাঝে একটি পতিত জমিতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, মরদেহ’র পাশ থেকে কীটনাশকের পাওয়া যাওয়ায় ধারনা করা হচ্ছে ওই ব্যক্তি বিষ পানে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। তার পরিচয় বের করার চেষ্টা চলছে।