মেহেরপুরের গাংনী উপজেলায় ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে দুটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকালে গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ আধুনিক ধান কাটার যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা চত্বরে আয়োজিত হারভেস্টার মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে মেশিনের চাবি তুলে দেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। ইউএনও মৌসুমী খানম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।