ফেনীর দাগনভূঞা ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। গতকাল উপজেলার চন্দ্রদ্বীপ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে মুখমণ্ডলের ক্যান্সার, মুখ ও দাঁতের রোগ এবং লিভারের রোগের চিকিৎসা দেন ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এ সময় রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।