চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের অনুমোদন ছাড়াই গতকাল জবাই করা হয় অসুস্থ গরুটি। মাংস বিক্রি শুরু করলে গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা খবর দেয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।